পবিত্র রমজানকে সামনে রেখে গ্রাহকদের সাশ্রয়ী ও ঝামেলাহীন কেনাকাটার অভিজ্ঞতা দিতে বাংলাদেশে শুরু হলো দারাজের বিশেষ ক্যাম্পেইন ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’। আগামী ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মাসব্যাপী আয়োজন, যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে লো-প্রাইস, ফ্ল্যাশ সেল, ফ্রি ডেলিভারি এবং সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

রমজানের বাজারকে আরও সহজ করতে দারাজ এবার বিশেষভাবে গুরুত্ব দিয়েছে তাদের রিফ্রেশড ‘দারাজ চয়েস’ চ্যানেলে। এই চ্যানেলে গ্রাহকরা পাবেন এভরিডে লো প্রাইস (EDLP) সুবিধা, যার ফলে বড় ছাড়ের অপেক্ষা ছাড়াই সারা বছর বাজারের তুলনায় কম দামে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনা যাবে। পাশাপাশি থাকছে ৩টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি ও ফ্রি ডেলিভারি অফার।

ক্যাম্পেইনজুড়ে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড়, হট ডিলে ৭৫% পর্যন্ত ছাড় এবং নির্দিষ্ট পণ্যে সাইট-ওয়াইড ফ্রি ডেলিভারি সুবিধা। বিশেষ সময়ভিত্তিক ফ্ল্যাশ ভাউচার পাওয়া যাবে ১ ফেব্রুয়ারি রাত ৮টা–১০টা, ২ ফেব্রুয়ারি রাত ১২টা–২টা এবং সন্ধ্যা ৭টা–৯টা, যেখানে গ্রাহকরা সর্বোচ্চ ৯% অতিরিক্ত ছাড় উপভোগ করতে পারবেন।

citytouch 728-X-90

এফএমসিজি, ফ্যাশন, বিউটি ও ওয়েলনেস, লাইফস্টাইল এবং ইলেকট্রনিক্স-রমজানের সব প্রয়োজনীয় ক্যাটাগরিতেই এসব অফার প্রযোজ্য হবে। পাশাপাশি ভিট, ইউনিলিভার, ডেটল, নেসলে, ম্যারিকো, রিয়েলমি ও প্যারাশুট ন্যাচারালসহ শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো অংশ নিচ্ছে তাদের নিজস্ব ব্র্যান্ড ডে আয়োজন নিয়ে।

গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সুসংগঠিত করতে সপ্তাহজুড়ে থাকছে থিম-ভিত্তিক শপিং ডে। এছাড়া পেমেন্ট সুবিধা হিসেবে মিডল্যান্ড ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং ইবিএল জিপ-এর মাধ্যমে ০% সুদে ১২ মাস ইএমআই সুবিধা দেওয়া হবে।

২ গুড ২ মিস!—এই স্লোগানকে সামনে রেখে দারাজ বাংলাদেশ রমজানে গ্রাহকদের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।