জাতীয়
প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারে একমত ঢাকা-আঙ্কারা

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিরক্ষা, এভিয়েশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং চিকিৎসা খাতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে দুই দেশ। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শুক্রবার (৫ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
খলিলুর রহমান বলেন, বাংলাদেশ তুরস্কের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে। পূর্ণাঙ্গ চুক্তির আগে অন্তর্বর্তীকালীন কোনো বাণিজ্য চুক্তি করা যায় কি না, সে বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে দুই দেশ প্রতিরক্ষা, বিমান চলাচল, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাতে যৌথভাবে কাজ করবে।
এদিকে একই অনুষ্ঠানে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত এপ্রিলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সেই সফরের ধারাবাহিকতায় এবার দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হলো।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








