জাতীয়
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। একই দিনে বঙ্গভবনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী রেবেকা সুলতানা।
ভিডিও বার্তায় রাষ্ট্রপতি বলেন, বিভেদ নয় ঐক্য, হিংসা নয় সহমর্মিতা, স্বার্থপরতা নয় ন্যায়পরায়ণতা এবং বৈষম্যের পরিবর্তে সাম্যের আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে। তিনি বলেন, ঈদুল আজহার শিক্ষা সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি আরও সুদৃঢ় করে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ঈদুল আজহা বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্ব ত্যাগ করার এক চিরন্তন আহ্বান। এই উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার চর্চা আরও জোরদার হয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি দেশবাসী ও বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। পাশাপাশি দরিদ্র, অভাবগ্রস্ত মানুষ, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সমাজের সচ্ছল ও বিত্তবানদের ন্যায্য হক আদায়ে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। কোরবানির পশুবর্জ্য দ্রুত অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








