জাতীয়
গুলিস্তানে সড়কের মাঝে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতি, বরখাস্ত ২

রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনরত অবস্থায় সড়কের মাঝখানে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ভিডিওতে দেখা যায়, গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান প্রথমে কথাকাটাকাটিতে জড়ান। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে তারা সড়কের মাঝখানেই ধস্তাধস্তিতে লিপ্ত হন।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মইনুল হক বলেন, ঘটনাটি গত ২১ মে দুপুর আনুমানিক ১২টার দিকে গুলিস্তান জিপিও মোড় এলাকায় ঘটে। সে সময় দুই কনস্টেবল ইউনিফর্ম পরে ভিন্ন ভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন।
তিনি জানান, একটি যানবাহন সিগন্যাল অমান্য করে চলে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।
মো. মইনুল হক বলেন, সরকারি ইউনিফর্ম পরে দায়িত্ব পালনরত অবস্থায় সড়কের মাঝে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সহকর্মীদের মধ্যে মতবিরোধ হলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো উচিত ছিল।
ঘটনার পর ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশ সূত্র জানায়, সাময়িক বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী কিছু রেশন সুবিধা পেলেও পূর্ণ বেতন-ভাতা পাবেন না।
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








