জাতীয়
মে দিবসের সমাবেশে প্রধানমন্ত্রীর আহ্বান, স্বৈরাচার বিদায়ের পর দেশ গড়ার সময়

প্রধানমন্ত্রী তারেক রহমান
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে, এখন সময় শ্রমিকসহ সব শ্রেণির মানুষকে নিয়ে দেশ গড়ার।
শুক্রবার বিকেলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী ও পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বন্ধ কলকারখানা চালুর দাবি সরকারের কাছে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কর্মহীন শ্রমিকদের পুনরায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, দেশে বিপুলসংখ্যক বেকার যুবক রয়েছে। তাদের কর্মসংস্থানের জন্য অভ্যন্তরীণ উদ্যোগের পাশাপাশি বিদেশেও কাজের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে, যাতে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে।
তারেক রহমান বলেন, শ্রমিক ও কৃষকের উন্নতি দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নত হলে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে।
রাজধানীর হকারদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সড়কে অনিয়ন্ত্রিত হকার কার্যক্রমের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। তাই তাদের সরানো হয়েছে। তবে তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, পর্যায়ক্রমে হকারদের পুনর্বাসন করা হবে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন এবং নগরজীবনে শৃঙ্খলা বজায় থাকে।
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








