জাতীয়
আমরা শ্রমিক, আমাদের নেতাও শ্রমিক

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির আয়োজিত শ্রমিক সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। জুমার নামাজের পর থেকেই দলীয় কার্যালয়ের সামনে সড়কজুড়ে শ্রমিক ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে।
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী সমাবেশে যোগ দেন। আয়োজকেরা জানান, সমাবেশে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সমাবেশে অংশ নেওয়া এক নেতা কবির খান বলেন, এবারের আয়োজনের মাধ্যমে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে। তিনি আশা প্রকাশ করেন, দলের শীর্ষ নেতৃত্ব শ্রমিকদের দাবি নিয়ে দিকনির্দেশনা দেবেন।
আরেক নেতা হুমায়ুন বলেন, তিনি সকাল থেকেই সমাবেশস্থলে অবস্থান করছেন। নেতাকে কাছ থেকে দেখার আগ্রহেই এসেছেন। তাঁর ভাষায়, ‘আমি শ্রমিক, আমাদের নেতাও শ্রমিক। আমরা নিজেদের জন্য কাজ করি, আর নেতা দেশের জন্য কাজ করেন।’
সমাবেশ ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনেককে লাল ক্যাপ, টি-শার্ট ও ব্যানার নিয়ে উপস্থিত থাকতে দেখা যায়। স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতোমধ্যে বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। উত্তরমুখী মঞ্চের দুই পাশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চ ও শব্দব্যবস্থাসহ প্রয়োজনীয় আয়োজন সম্পূর্ণ করা হয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








