জাতীয়
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ তথ্য জানান।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। শূন্য পদের সমান সংখ্যক প্রার্থী থাকায় আইন অনুযায়ী তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। বৃহস্পতিবার তাঁদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হবে।
গেজেট প্রকাশের পর শপথ গ্রহণের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, ৫০টি আসনের বিপরীতে ৫৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে বাছাই ও আপিল প্রক্রিয়া শেষে নির্ধারিত আসনের সমান প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
ইসির তথ্য অনুযায়ী, জামায়াত জোটের প্রার্থী এনসিপির মনিরা শারমিন সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় প্রার্থিতা বাছাইয়ে বাদ পড়েন এবং আপিলেও সিদ্ধান্ত বহাল থাকে। অন্যদিকে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র আদালতের নির্দেশে বিবেচনায় নিতে বলা হয়েছে, যা নিয়ে ইসি ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশনা ও বাকি আইনি প্রক্রিয়া শেষ করে একটি আসন সংক্রান্ত বিষয়টি পরবর্তী সময়ে নিষ্পত্তি করা হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








