জাতীয়
পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তনের উদ্যোগ

পুলিশের ইউনিফর্মে গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে । ছবি: পুলিশের সৌজন্যে
পুলিশের পোশাকে সাম্প্রতিক পরিবর্তন নিয়ে বাহিনীর ভেতরে তৈরি হওয়া অসন্তোষের প্রেক্ষিতে আবারও ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর নতুন রঙ নির্ধারণ করে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’ সংশোধনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে।
পুলিশ সদর দপ্তরের লজিস্টিক বিভাগের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম জানিয়েছেন, এ পরিবর্তনের জন্য সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না। নিয়ম অনুযায়ী পুলিশ সদস্যদের বার্ষিক প্রাপ্যতার ভিত্তিতেই ইউনিফর্ম সরবরাহ করা হয়। প্রজ্ঞাপন জারি হলে পরবর্তী সরবরাহের সময় নতুন রঙের পোশাক দেওয়া হবে।
প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে লাইট অলিভ, আর জেলা ও অন্যান্য ইউনিটের জন্য নির্ধারণ করা হয়েছে ডিপ ব্লু। সব ইউনিটের প্যান্টের রং হবে খাকি। তবে এই পরিবর্তনের বাইরে থাকবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র্যাব।
পুলিশ সদর দপ্তরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বর্তমান ‘লৌহ’ রঙের শার্ট ও ‘কফি’ রঙের প্যান্ট চালুর পর থেকেই মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে অস্বস্তি ও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল বা ব্যঙ্গের শিকার হওয়ায় অনেক সদস্য পেশাগতভাবে বিব্রতবোধ করছিলেন।
অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে দ্রুতই নতুন ইউনিফর্ম মাঠপর্যায়ে চালু করা হবে।
এদিকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্তমান পোশাকের সঙ্গে অন্যান্য কিছু সংস্থার ইউনিফর্মের মিল থাকায় সাধারণ মানুষের কাছে পুলিশকে আলাদা করে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। তাদের মতে, আগে ব্যবহৃত খাকি ও নীল রঙের ইউনিফর্ম দেশের আবহাওয়া ও জনগণের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ ছিল।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








