জাতীয়


হজযাত্রার প্রথম দিনেই সৌদি পৌঁছালেন ৪,৪৫৭ বাংলাদেশি হজযাত্রী


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার

হজযাত্রার প্রথম দিনেই সৌদি পৌঁছালেন ৪,৪৫৭ বাংলাদেশি হজযাত্রী

বাংলাদেশি হজযাত্রীরা ফ্লাইটে । ফাইল ছবি: সংগৃহীত


পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা শুরু করেছেন হজযাত্রীরা। চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই যাত্রার প্রথম দিনেই নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী।

 

রোববার (১৯ এপ্রিল) হজ পোর্টালের তথ্যানুসারে, সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন।

 

এর আগে ১৮ এপ্রিল ভোর ৪টা ৫৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১-এ করে ৪১৬ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 

হজযাত্রীদের স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দাস্থ কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। এছাড়া মক্কা হজ অফিসের কাউন্সিলর কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা যাত্রীদের শুভেচ্ছা জানান।

 

একই দিনে সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮৩০ জন হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

 

জানা গেছে, প্রথম দিনে মোট ১১টি ফ্লাইটে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি ফ্লাইটে ২ হাজার ৪৭৭ জন, সৌদি এয়ারলাইন্স ৪টি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস ১টি ফ্লাইটে ৪২৩ জন হজযাত্রী পরিবহন করেছে।

 

এদিকে, সৌদি আরবে আগত হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক কার্যক্রম শুরু করেছে। প্রথম দিনেই ২৭৫টি সেবা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হজযাত্রীর চিকিৎসা সেবার প্রয়োজন হয়নি বলে জানা গেছে।

 

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত

জাতীয়হজযাত্রী

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।