জাতীয়


প্রশ্নপত্র ফাঁসে ন্যূনতম ৫ বছরের কারাদণ্ডের বিধান আসছে: শিক্ষামন্ত্রী


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার

প্রশ্নপত্র ফাঁসে ন্যূনতম ৫ বছরের কারাদণ্ডের বিধান আসছে: শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আটটি জেলা এবং রংপুর অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

 

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস করলে ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে ১৯৮০ সালের অ্যাক্ট সংশোধন করা হচ্ছে, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। সংশোধিত আইনটি শিগগিরই সংসদে উত্থাপন করা হবে বলেও তিনি জানান।

 

তিনি আরও বলেন, “প্রশ্নপত্র ফাঁস হতে পারবে না।” একইসঙ্গে সাইবার অপরাধের বিষয়ে কঠোর নজরদারির কথা উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্টদের শনাক্তে সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে এবং প্রযুক্তিগত ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।

 

সভায় তিনি আরও বলেন, পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাই দায়িত্বশীল হলে প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব হবে। অন্যথায় প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করা হবে বলেও তিনি সতর্ক করেন।

 

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারলে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতায় আগ্রহী হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।

 

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সম্পর্কিত

শিক্ষামন্ত্রীপ্রশ্নপত্রদিনাজপুরকারাদণ্ডআইন

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।