জাতীয়


আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে: হাসনাত আবদুল্লাহ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার

আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় সংসদে ফ্লোর নিয়ে বক্তব্যে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ । ছবি: ভিডিও থেকে নেওয়া


কুমিল্লা–সিলেট মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ

 

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ-এ মাগরিবের নামাজের বিরতির পর ফ্লোর নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে।

 

তিনি আরও বলেন, আমি এই সংসদের কাছে ভিক্ষা চাই- এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন, যা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে।

 

সংসদে দেওয়া বক্তব্যে তিনি জানান, বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগেই ওই মহাসড়কে তিনজন নিহত হয়েছেন। চলতি মাসেই এই সড়কে ২৩ জনের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

হাসনাত আবদুল্লাহ বলেন, কুমিল্লা–সিলেট মহাসড়কের বর্তমান প্রস্থ মাত্র ১৮ ফুট, যা দুই বিভাগীয় শহরকে সংযুক্তকারী সড়কের জন্য অত্যন্ত সংকীর্ণ। চট্টগ্রাম থেকে সিলেট যাতায়াতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, যেখানে প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ চলাচল করেন।

 

তিনি অভিযোগ করেন, সড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও দীর্ঘদিন ধরে কাজের অগ্রগতি নেই। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে প্রশাসনিক জটিলতার কথা জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

এ সময় অধিবেশনে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে নির্ধারিত বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “এটি যথাযথ পদ্ধতি। তখন মাননীয় মন্ত্রী এ বিষয়ে জবাব দেবেন এবং বিষয়টি কার্যপদ্ধতি অনুযায়ী নিষ্পত্তি হবে।”


সম্পর্কিত

জাতীয়হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।