জাতীয়


টাইম ম্যাগাজিনের ‘বিশ্বের ১০০ প্রভাবশালী’ ব্যক্তির তালিকায় তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার

টাইম ম্যাগাজিনের ‘বিশ্বের ১০০ প্রভাবশালী’ ব্যক্তির তালিকায় তারেক রহমান

ছবি: সংগৃহীত


বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন-এর প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

 

বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এ তালিকায় রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়।

 

ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরোর সম্পাদক ও ভূ-রাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল। সেখানে উল্লেখ করা হয়, অল্প কিছুদিন আগেও লন্ডনে নির্বাসিত জীবন কাটালেও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি জাতীয় নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন।

 

প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিরোধী আন্দোলনের নেতৃত্ব থেকে জাতীয় রাজনীতির মূলধারায় উঠে আসেন তারেক রহমান। পরে নির্বাচনে বড় জয় পেয়ে তিনি দেশের নেতৃত্ব গ্রহণ করেন।

 

তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঢাকায় ফেরার কিছুদিনের মধ্যেই খালেদা জিয়ার মৃত্যু তার রাজনৈতিক জীবনে বড় প্রভাব ফেলে।

 

টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশের অর্থনীতি পুনরুদ্ধার, রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এবারের তালিকায় আরও রয়েছেন সুন্দর পিচাই, পোপ লিও চতুর্দশ, রণবীর কাপুর, ডাকোটা জনসন, জাফর পানাহি, মার্কো রুবিও, ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিংসহ বিশ্বরাজনীতির বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্ব।

 
 

সম্পর্কিত

জাতীয়তারেক রহমানপ্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।