জাতীয়


পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১২ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার

পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন তারেক রহমান

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম টাঙ্গাইল সফর বলে জানা গেছে।

 

সফরসূচি অনুযায়ী, টাঙ্গাইলে পৌঁছে তিনি প্রথমে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করবেন। এরপর টাঙ্গাইল স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। পরে পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন।

 

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, দলের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

 

এদিকে, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ভেন্যুতে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

 

তিনি আরও বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে এ আয়োজনকে ঘিরে বৈশাখী মেলা, কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন।


সম্পর্কিত

কৃষক কার্ডপ্রধানমন্ত্রীতারেক রহমানমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়পহেলা বৈশাখ

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।