জাতীয়
ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না: গভর্নর

ছবি: সংগৃহীত
দেশের ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনোভাবেই ব্যাংকিং ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশের অর্থনীতিতে উদ্ভূত ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
গভর্নর জানান, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
সভায় জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, নীতি সহায়তা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পায়। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির দাম বৃদ্ধি ও প্রবাসী আয়ের ওপর চাপ তৈরি হওয়ায় সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
গভর্নর বলেন, বৈদেশিক ঋণের সহায়তায় ব্যয় মেটানোর পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা খাতে কর্মসংস্থান বাড়ানো এবং আমদানি চাপ সামাল দিতে কৃষিখাতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রায় দেড় ঘণ্টার আলোচনায় ব্যাংক খাতে আস্থার সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দেশের সম্পদ লুট করে বিদেশে ভোগবিলাস করার সুযোগ আর দেওয়া হবে না। এ লক্ষ্যে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ ছাড়া ৫টি ব্যাংক ও ১০টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








