জাতীয়
সংবিধান সংশোধনে শিগগিরই কমিটি, বিরোধীদলের ‘সংস্কার’ দাবি

সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির । ছবি: ভিডিও থেকে নেওয়া
সংবিধান সংশোধনের লক্ষ্যে অচিরেই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির। তিনি জানান, প্রস্তাবিত এই কমিটিতে ১৫ থেকে ২০ জন সদস্য থাকতে পারেন এবং এতে বিরোধীদলের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন তিনি।
তবে এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছে বিরোধীদল। তাদের মতে, সংবিধানের মৌলিক সমস্যাগুলো কেবল সংশোধনের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়; বরং প্রয়োজন বিস্তৃত পরিসরের সংস্কার।
বিরোধীদলীয় সংসদ সদস্যরা আরও দাবি করেন, বর্তমান প্রস্তাবিত প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি গঠনের যথাযথ আইনি ভিত্তি নেই। এ কারণে তারা ‘সংবিধান সংশোধন কমিটি’র পরিবর্তে ‘সংবিধান সংস্কার কমিটি’ গঠনের দাবি জানান।
এ ছাড়া বিরোধীদলীয় নেতার আগের দিনের বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা। সংবিধান সংশোধন না সংস্কার এই প্রশ্নে সরকার ও বিরোধীদলের ভিন্ন অবস্থান নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








