জাতীয়
হাজার কোটি টাকার প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
বড় অঙ্কের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, হাজার হাজার কোটি টাকার প্রকল্প থেকে দেশ কতটা উপকার পাবে- সেদিকে এখন তাকিয়ে আছে জনগণ।
মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত ‘সমন্বিত পানি ব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের অর্থ অপচয় বা অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কোথাও অনিয়মের সামান্য ইঙ্গিত পাওয়া গেলেও সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে।
তিনি আরও বলেন, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। পানি সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
খাল খনন কর্মসূচির প্রসঙ্গ তুলে মন্ত্রী জানান, দীর্ঘদিন বন্ধ থাকা এ কর্মসূচি আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিক পরিকল্পনা ও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে খাল নির্বাচন এবং বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। তবে এ কাজে দক্ষ জনবল ও সমন্বিত পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময় ধরে দেশের উন্নয়ন ব্যাহত ছিল, তবে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। পানি সম্পদ খাতে দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








