জাতীয়


স্কুল ঘিরে যানজট কমাতে বিকল্প ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩১ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার

স্কুল ঘিরে যানজট কমাতে বিকল্প ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান


রাজধানীতে স্কুল চলাকালীন সৃষ্ট যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

 

প্রেস সচিব জানান, স্কুল শুরুর ও ছুটির সময় রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত ভিড় কমিয়ে সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

বৈঠকে উঠে আসে, রাজধানীর কিছু স্কুলে অল্পসংখ্যক শিক্ষার্থীর তুলনায় বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়ি জমায়েত হয়। উদাহরণ হিসেবে বলা হয়, কোনো কোনো প্রতিষ্ঠানে প্রায় ১৫০ শিক্ষার্থীর জন্য প্রায় ১০০টি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে অবস্থান করে, যা মূল সড়কে যানজট বাড়িয়ে দেয়।

 

এ অবস্থায় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর ও আধুনিক বিকল্প ব্যবস্থা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর সড়কব্যবস্থায় শৃঙ্খলা ফিরতে পারে এবং শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে।


সম্পর্কিত

জাতীয়প্রধানমন্ত্রীতারেক রহমান

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।