জাতীয়
রাজাকারদের মুক্তিযোদ্ধা বানানো হয়েছিল?’ সংসদে প্রশ্ন তুললেন শামীম কায়সার লিংকন

সংগৃহীত ছবি
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘অমুক্তিযোদ্ধা’ ব্যক্তিদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার অভিযোগ তুলে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান-এর কাছে তিনি এ বিষয়ে জানতে চান।
শামীম কায়সার লিংকন অভিযোগ করেন, গত ১৭ বছরে এমন একটি প্রক্রিয়া চালু ছিল, যার মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ‘রাজাকার’ এবং রাজাকারদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি এই প্রক্রিয়াকে ‘যন্তর-মন্তর ঘর’-এর সঙ্গে তুলনা করেন।
তিনি বলেন, তার নিজ এলাকাসহ বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেছে, যেখানে ২০০৮ সালের আগে কোনো ব্যক্তিকে মুক্তিযোদ্ধা হিসেবে চেনা না গেলেও পরে তাকে সেই স্বীকৃতি দেওয়া হয়েছে। আবার কিছু ক্ষেত্রে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ভিন্নভাবে উপস্থাপনের অভিযোগও ওঠে।
এসব ঘটনার প্রেক্ষিতে তিনি জানতে চান, ওই সময় ‘ভুলভাবে’ মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না।
জবাবে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, যেসব ব্যক্তি বিভিন্নভাবে অমুক্তিযোদ্ধা হয়েও তালিকাভুক্ত হয়েছেন, তাদের বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে।
তিনি আরও জানান, এসব ব্যক্তির প্রাপ্ত সুবিধা, যেমন চাকরি বা অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করা হচ্ছে এবং অচিরেই এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








