জাতীয়


সংসদে সৌজন্য সাক্ষাৎ: শফিকুর রহমানের আগ্রহে তারেক রহমানের সঙ্গে ২০ মিনিটের বৈঠক


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:৩০ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন, সোমবার

সংসদে সৌজন্য সাক্ষাৎ: শফিকুর রহমানের আগ্রহে তারেক রহমানের সঙ্গে ২০ মিনিটের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে । ছবি: বিএনপির সৌজন্যে


জাতীয় সংসদে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সোমবার দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিরোধীদলীয় নেতার আগ্রহেই এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং প্রায় ২০ মিনিট দুই নেতা আলোচনা করেন। বিষয়টিকে ‘স্বাভাবিক সৌজন্য’ হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

 

বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়। সেখানে দুই নেতার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কেও দেখা যায়।

 

পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান তারেক রহমান। বৈঠক শেষে তিনি শফিকুর রহমানকে কার্যালয়ের বাইরে পর্যন্ত এগিয়ে দেন, যা উপস্থিতদের কাছে সৌজন্যের নিদর্শন হিসেবে বিবেচিত হয়েছে।

 

এর আগে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী দিলারা হাফিজের জানাজায় অংশ নেন দুই নেতা। জানাজা শেষে একসঙ্গে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী তাঁকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান (রুমন) জানান, সংক্ষিপ্ত আলাপচারিতার পর বিরোধীদলীয় নেতা কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁকে কিছু দূর পর্যন্ত এগিয়ে দেন।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবার প্রতি সৌজন্যতা প্রদর্শনে বিশ্বাসী এবং বিভিন্ন অনুষ্ঠানে তাঁর এমন আচরণ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।


সম্পর্কিত

জাতীয়সংসদতারেক রহমানশফিকুর রহমান

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।