জাতীয়


সংসদে ইনসাফ প্রতিষ্ঠা হলে দেশেও ন্যায়বিচার কায়েম সম্ভব: শফিকুর রহমান


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৯ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন, রবিবার

সংসদে ইনসাফ প্রতিষ্ঠা হলে দেশেও ন্যায়বিচার কায়েম সম্ভব: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান । ফাইল ছবি


জাতীয় সংসদকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান

 

রোববার সংসদ অধিবেশনে নবনির্বাচিত ডেপুটি স্পিকার কায়সার কামাল-কে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

 

শফিকুর রহমান বলেন, ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় কায়সার কামালকে তিনি অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, সংসদ পরিচালনায় যে নিরপেক্ষতা ও ইতিবাচক মনোভাবের কথা ডেপুটি স্পিকার ব্যক্ত করেছেন, সেটিই দেশের জনগণের প্রত্যাশা।

 

তিনি আরও বলেন, জাতীয় সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া উচিত। এই সংসদ যদি ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয়, তবে তা দেশের সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

ডেপুটি স্পিকারের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই পদটি ‘ইনসাফের চেয়ার’ হিসেবে বিবেচিত। তাই নিরপেক্ষতা বজায় রেখে সবার প্রাপ্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

 

এ সময় বিরোধীদলীয় নেতা ডেপুটি স্পিকারকে আশ্বস্ত করে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে নেওয়া যেকোনো ইতিবাচক উদ্যোগে বিরোধী দল সর্বাত্মক সহযোগিতা করবে।


সম্পর্কিত

জাতীয়সংসদশফিকুর রহমান

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।