জাতীয়
ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল: দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ সড়কমন্ত্রীর

ছবি: সংগৃহীত
এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত উচ্চপর্যায়ের এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, “দেড় কোটি মানুষ তিন দিনের মধ্যে ঢাকা ছাড়লেও বড় ধরনের যানজট বা দুর্ভোগ হয়নি। অতীতের তুলনায় এবারের যাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক ছিল।”
মন্ত্রী আরও বলেন, “দুই-তিনটি বড় দুর্ঘটনা আমাদের ব্যথিত করেছে। একটি প্রাণহানিও আমরা চাই না। তবুও সামগ্রিকভাবে মানুষ নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে বলে আমরা মনে করি।”
দুর্ঘটনার দায় প্রসঙ্গে তিনি বলেন, কাউকে সরাসরি দায়ী না করলেও তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু ক্ষেত্রে শাস্তিমূলক পদক্ষেপও নেওয়া হয়েছে।
তিনি জানান, রেল দুর্ঘটনার ঘটনায় সংশ্লিষ্ট গার্ডদের বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে একজন কর্মকর্তাকেও চাকরিচ্যুত করা হয়েছে।
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে ওই কোম্পানির সব বাসের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দেন তিনি।
নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করে মন্ত্রী বলেন, সরকারি হিসেবে সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে ১৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে ২৮ জন এবং রেলপথে ১৭ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, “কোনো মৃত্যুই কাম্য নয়। তবে আগের বছরের তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যতে দুর্ঘটনা আরও কমাতে আমরা কাজ করে যাচ্ছি।”
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








