জাতীয়


মানবতাবিরোধী অপরাধে মাসুদ উদ্দিন ও মামুন খালেদকে গ্রেফতার দেখানোর আবেদন


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার

মানবতাবিরোধী অপরাধে মাসুদ উদ্দিন ও মামুন খালেদকে গ্রেফতার দেখানোর আবেদন

ছবি: সংগৃহীত


মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় অবসরপ্রাপ্ত দুই সামরিক কর্মকর্তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ আবেদন করা হয়েছে।

 

রোববার বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি জানান, জুলাই গণহত্যার অভিযোগে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী–কে এবং গুমের অভিযোগে লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ–কে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানোর জন্য পৃথক আবেদন করা হয়েছে।

 

এর আগে, এক-এগারোর সময়কার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পরিচিত মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে পল্টন থানায় দায়ের হওয়া মানবপাচার–সংক্রান্ত মামলায় আদালতের মাধ্যমে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই মামলার পাশাপাশি এক-এগারোর সময়কার ভূমিকা নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গত বুধবার গ্রেফতার করা হয়। পরদিন মিরপুর থানায় দায়ের হওয়া জুলাই গণঅভ্যুত্থান–সংক্রান্ত একটি হত্যা মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তাকেও ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবে বলে জানা গেছে।


সম্পর্কিত

জাতীয়মানবতাবিরোধী অপরাধ

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।