জাতীয়
সাশ্রয়ী ব্যবহারে মার্চ পর্যন্ত জ্বালানি সরবরাহ সম্ভব: বিদ্যুৎমন্ত্রী

সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা গেলে মার্চ মাস পর্যন্ত জ্বালানি সরবরাহ ধরে রাখা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বুধবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, জ্বালানি সরবরাহ ধীর হয়ে গেছে। জ্বালানি না থাকলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় এবং লোডশেডিং অনিবার্য হয়ে পড়ে। তবে লোডশেডিং অসহনীয় পর্যায়ে যাবে না বলে তিনি আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে জ্বালানি সংগ্রহে প্রতিযোগিতা বাড়ছে। এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব রয়েছে। নিয়মিত সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে, তাই খোলাবাজার থেকে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না।
রমজান মাসে ইফতার, তারাবিহ ও সাহ্রির সময় লোডশেডিং না করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। তবে গ্যাসের কিছু সংকট দেখা দিতে পারে এবং বিভিন্ন খাতে গ্যাস সরবরাহ রেশনিং করা হবে।
ডিজেল বিক্রি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় বেশি দামের কারণে কিছু ডিজেল পাচার হতে পারে। এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনে সীমান্ত এলাকায় ডিজেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, জ্বালানি সাশ্রয়ে সরকার প্রচার কার্যক্রম শুরু করবে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা, বিশেষ করে শপিংমলে, সীমিত করার আহ্বান জানান তিনি। সংকট মোকাবিলায় জ্বালানি ব্যবহারের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় থেকে শিগগিরই বিজ্ঞপ্তি জারি করা হবে।
মন্ত্রী বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। তাই বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








