জাতীয়


প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহরাইনের রাজার শোকবার্তা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহরাইনের রাজার শোকবার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামাদ বিন ইসা আল খলিফা । ছবি: সংগৃহীত


বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা

 

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান–কে টেলিফোন করে রাজার পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন।

 

টেলিফোন আলাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী নিহত বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এবং এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। রাজার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, বাহরাইন সরকার সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংকটময় সময়ে বাহরাইন সরকারের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

এর আগে একই দিন বিকেলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আরেক দফা টেলিফোন আলাপ হয়। সেখানে বাহরাইনের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের অবস্থা নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জনবহুল এলাকায় পড়ে হতাহতের ঘটনা ঘটে।

 

ঘটনার পর বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও দেশটির উচ্চপর্যায় থেকে নিরাপত্তা আশ্বাস পাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

 

এদিকে নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং তার পরিবারের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে সহযোগিতা করবে বলে বাহরাইন সরকার জানিয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে।


সম্পর্কিত

প্রধানমন্ত্রীতারেক রহমানবাহরাইন

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।