জাতীয়


সরিয়ে দেওয়া হলো তাজুলকে, আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার

সরিয়ে দেওয়া হলো তাজুলকে, আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

তাজুল ইসলাম (বাঁয়ে) ও আমিনুল ইসলাম । ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইসিটির মামলা পরিচালনার দায়িত্ব চলতে থাকার সময় পর্যন্ত মো. আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তাজুল ইসলামের পূর্ববর্তী নিয়োগ বাতিল করা হয়েছে।

 

চিফ প্রসিকিউটরের পাশাপাশি আইসিটির চারজন নতুন প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন। তারা হলেন: মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান।

 

তাজুল ইসলামকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ ও গুম-খুনের বিচারের দায়িত্বে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।


সম্পর্কিত

আইসিটিজাতীয়

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।