জাতীয়


‘দেড় বছর ছিল প্রাসাদবন্দি সময়’- অন্তর্বর্তী সরকারের আমলের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার

‘দেড় বছর ছিল প্রাসাদবন্দি সময়’- অন্তর্বর্তী সরকারের আমলের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । ফাইল ছবি


অন্তর্বর্তী সরকারের দেড় বছরকে ‘প্রাসাদবন্দি’ সময় হিসেবে বর্ণনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি দাবি করেছেন, ওই সময়ে তাঁকে অপসারণের একাধিক উদ্যোগ নেওয়া হলেও সাংবিধানিক অবস্থানে অবিচল থাকার কারণে তা ব্যর্থ হয়েছে।

 

গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী ও বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদীন।

 

রাষ্ট্রপতি বলেন, “দেড় বছর আমি কোনো আলোচনায় ছিলাম না, অথচ আমাকে নিয়ে নানা চক্রান্ত চলেছে। অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক হয়েছিল, কিন্তু সফল হয়নি।”

 

তিনি দাবি করেন, ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাওয়ের ঘটনায় পরিস্থিতি ‘বিভীষিকাময়’ হয়ে উঠেছিল। সে সময় সেনাবাহিনী তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওই রাতকে তিনি তাঁর জীবনের ‘সবচেয়ে কঠিন সময়’ বলে উল্লেখ করেন।

 

রাষ্ট্রপতি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেও তাঁকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকি একজন সাবেক প্রধান বিচারপতিকে তাঁর স্থলাভিষিক্ত করার চেষ্টার কথাও উল্লেখ করেন। তবে সংশ্লিষ্ট বিচারপতি তা প্রত্যাখ্যান করেন বলে দাবি করেন তিনি।

 

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছিল। যদি তারা চাইত, তাহলে হয়তো আমাকে অপসারণ করা যেত। কিন্তু বিএনপি ও তাদের জোট সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে অবস্থান নেয়।”

 

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও তাঁকে সমর্থন জানানো হয়েছিল।

 

রাষ্ট্রপতি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর স্বাভাবিক সমন্বয় ছিল না। সংবিধান অনুযায়ী বিদেশ সফরের পর রাষ্ট্রপতিকে অবহিত করার বিধান থাকলেও তা অনুসরণ করা হয়নি বলে দাবি করেন তিনি।

 

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া অধ্যাদেশগুলোর অনেকগুলোর বিষয়ে তাঁকে অবহিত করা হয়নি। এছাড়া তাঁর দুই দফা বিদেশ সফর কসোভো ও কাতারে স্থগিত করা হয়েছে বলেও অভিযোগ করেন।

 

রাষ্ট্রপতি আরও অভিযোগ করেন, বিদেশে বাংলাদেশি হাইকমিশনগুলো থেকে তাঁর ছবি সরিয়ে নেওয়া হয় এবং বঙ্গভবনের প্রেস উইং প্রত্যাহার করা হয়। এতে তাঁর কার্যালয়ের কার্যক্রম ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।

 

তথ্য সূত্র: কালের কন্ঠ

 


সম্পর্কিত

জাতীয়অন্তর্বর্তী সরকাররাষ্ট্রপতিসাহাবুদ্দিন

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব অফিস

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশব্যাপী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অফিস ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

টঙ্গীতে জুতা কারখানায় আগুন, ছিল না ফায়ার লাইসেন্স

গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানাটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না। এছাড়া প্রতিষ্ঠানটির অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে।

পদ্মা ব্যারাজ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলের ৩৪ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা অনুমোদন

বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যতিক্রমধর্মী এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গায়ের রং ও মাথার সামনের সোনালি-লালচে চুলের কারণে ইতোমধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।