জাতীয়
মাতাপিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে: ধর্মমন্ত্রী

ছবি: সংগৃহীত
হজযাত্রীদের ‘আল্লাহর মেহমান’ উল্লেখ করে তাঁদের মাতাপিতার মতো সম্মান ও আন্তরিকতার সঙ্গে খেদমত করার আহ্বান জানিয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলনকক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণের আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রী বলেন, “হজযাত্রীদের রাজি-খুশি করাতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। আর তাঁদের কষ্ট দিলে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে।” তিনি হজ গাইডদের উদ্দেশে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আগামী ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যেন সুষ্ঠু, সাবলীল ও মসৃণভাবে পরিচালিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে শতভাগ আন্তরিক হতে হবে। তিনি হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের শৈথিল্য বা উদাসীনতা পরিহারের তাগিদ দেন।
২০২৬ সালে সরকারি-বেসরকারি নির্বিশেষে সর্বোত্তম সেবাদানকারী তিনজন হজ গাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন মন্ত্রী। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা প্রদান করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মোঃ লোকমান হোসেন এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)–এর মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








