জাতীয়
নির্বাচনে হেরে গেলেও মন্ত্রিসভায় ডাক পেলেন আমিনুল হক
.jpg)
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন। এই তথ্য ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে।
ঢাকা-১৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমিনুল হক। তবে তিনি জয়ী হতে পারেননি এবং জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে হেরে যান।
নির্বাচনে হারের পরও কয়েকদিন ধরে নতুন ক্রীড়ামন্ত্রীর পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছিল। সম্ভাব্য নামগুলোর মধ্যে আলী আসগর লবিসহ অনেকের সম্ভাবনা উঠে আসে। তবে আজ ভোরে নিশ্চিত হওয়া গেছে, টেকনোক্র্যাট কোটায় আমিনুল হকই নতুন ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাবেন।
সূত্র জানায়, আজ সকালে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে সরাসরি ফোন করে আমিনুল হককে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








