জাতীয়


মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার

আপডেট:১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর

ছবি: সংগৃহীত


নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

 

নূর বলেন, “আলহামদুলিল্লাহ, তারেক রহমান-এর মন্ত্রিসভায় ডাক পেয়েছি। আমাকে কল করা হয়েছে। তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ।”

 

তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হতে পারে।

 

ডাকসুর সাবেক ভিপি হিসেবে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি পাওয়া নুরুল হক নূরের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নতুন সরকারের রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 

বিস্তারিত আসছে…


সম্পর্কিত

জাতীয়মন্ত্রিসভানুরুল হক নূর

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।