জাতীয়


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস

ছবি: দূরবিন নিউজ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। এতে দলের জ্যেষ্ঠ নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি নতুন প্রজন্মের রাজনীতিকদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিসভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

সূত্র জানিয়েছে, তাকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। আলোচনায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় এবারও গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের দায়িত্ব তার হাতে যেতে পারে।

 

মির্জা আব্বাস এবার ঢাকা–৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত-সমর্থিত এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী। আসনটির ফলাফল নিয়ে নির্বাচনজুড়ে ব্যাপক আলোচনা ছিল।

 

এদিকে নতুন সরকারের রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচনায় রয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, আগামী এক-দুই দিনের মধ্যেই মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা ঘোষণা করা হতে পারে।

 
 

সম্পর্কিত

জাতীয়মির্জা আব্বাসসেতু মন্ত্রণালয়

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।