জাতীয়
দায়িত্ব ছাড়ার আগে সম্পদের হিসাব প্রকাশ করলেন প্রেস সচিব শফিকুল আলম
.jpg)
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম । ছবি: সংগৃহীত
দায়িত্ব ছাড়ার প্রাক্কালে নিজের সম্পদ ও আর্থিক অবস্থার বিস্তারিত হিসাব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার সময় যে সম্পদের ঘোষণা দিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার দিনেও তাতে কোনো পরিবর্তন হয়নি। দেড় বছরে তাঁর কোনো সম্পদ বাড়েনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তিনি।
শফিকুল আলম বলেন, গত বছরের জানুয়ারিতে তিনি তাঁর সম্পদ ও আয় সম্পর্কে পূর্ণাঙ্গ ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণায় ঢাকার শাহীনবাগে তাঁর একটি ফ্ল্যাট এবং পিতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় আরও একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন। এ ছাড়া ময়মনসিংহে তাঁর নামে একটি এবং তাঁর স্ত্রীর নামে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। গ্রামের বাড়ি মাগুরায় তাঁর মালিকানায় রয়েছে ৪০ শতাংশ কৃষিজমি।
তিনি জানান, দায়িত্ব ছাড়ার সময়েও তাঁর সম্পদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তিনি তিনটি ফ্ল্যাটের মালিক, তাঁর স্ত্রী একটি ফ্ল্যাটের মালিক এবং কৃষিজমির মালিকানাতেও কোনো পরিবর্তন হয়নি।
ব্যাংক হিসাব প্রসঙ্গে তিনি বলেন, তাঁর নামে একটি মাত্র ব্যাংক হিসাব রয়েছে, যা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিচালিত। দায়িত্ব গ্রহণের সময় ওই হিসাবে জমা ছিল ১ কোটি ১৪ লাখ টাকা। বর্তমানে সেই হিসাবের স্থিতি ১ কোটি ২৩ লাখ টাকা।
এই অতিরিক্ত ৯ লাখ টাকার ব্যাখ্যায় তিনি জানান, এর মধ্যে ৭ লাখ ৫০ হাজার টাকা এসেছে তাঁর শ্যালকের কাছ থেকে, যিনি আগে তাঁর কাছ থেকে ধার নিয়েছিলেন এবং পরে তা পরিশোধ করেছেন। এ ছাড়া তাঁর বড় ভাই ২ হাজার ৫০০ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা রমজান মাসে দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণের জন্য দেওয়া হয়েছিল।
শফিকুল আলম বলেন, তাঁর সব আর্থিক লেনদেনের উৎস স্পষ্ট ও যাচাইযোগ্য। কেউ চাইলে এসব বিষয়ে অনুসন্ধান করতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে রসিকতার সুরে তিনি বলেন, তাঁর সেই ‘নকল বারবারি মাফলার’টিও এখনও তাঁর কাছেই আছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








