জাতীয়


নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যবহারের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

 

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন মন্ত্রীদের শপথের সম্ভাব্য তারিখ হিসেবে ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি বিবেচনায় রাখা হয়েছে। তবে পরিস্থিতি ও প্রক্রিয়ার অগ্রগতির ওপর নির্ভর করে এর আগেও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।

 

দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ৫০টি গাড়ি প্রস্তুত রাখা মানেই ৫০ জন মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হচ্ছে এমনটি নয়। সাধারণত মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যসংখ্যার চেয়ে কিছু অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখা হয়। কারণ, অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী সরকারি গাড়ি গ্রহণ করলেও কেউ কেউ তা নেন না।

 

এর আগে গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব জানিয়েছিলেন, নির্বাচন-পরবর্তী সময়ে যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করা হবে। তিনি বলেন, সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আহ্বান জানানো হবে এবং পুরো প্রক্রিয়া তিন দিনের মধ্যেই শেষ হতে পারে। সে হিসেবে ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই সরকার গঠন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 
 

সম্পর্কিত

মন্ত্রীসংসদ নির্বাচন

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।