জাতীয়
১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে: ইসি আনোয়ারুল ইসলাম
.jpg)
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল ভোটগ্রহণের পরদিনই প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, আগামী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলের মধ্যেই নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফল ঘোষণা করা যাবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও আধুনিক অটোমেশন ব্যবস্থা ও একাধিক ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে দ্রুততম সময়ে তথ্য সংগ্রহ ও ফলাফল প্রস্তুত করা সম্ভব হবে।
তিনি বলেন, দুর্গম কিছু এলাকায় যাতায়াত ব্যবস্থার কারণে ফলাফল পেতে সামান্য বিলম্ব হতে পারে। তবে কোনো অবস্থাতেই তিন দিন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন পরিবেশ অনেক বেশি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত রয়েছে বলেও দাবি করেন তিনি।
নির্বাচন নিয়ে জনমনে থাকা শঙ্কা অনেকটাই কেটে গেছে উল্লেখ করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একটি গ্রহণযোগ্য, অবাধ ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর সদস্যসহ সব মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য মোতায়েন থাকবে। তারা সবাই রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।
প্রযুক্তিগত নজরদারি প্রসঙ্গে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বডি–ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রতিটি ঘটনার স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষ ফ্যাক্ট–ফাইন্ডিং সেল সার্বক্ষণিক কাজ করবে বলে জানান তিনি। একই সঙ্গে ভোটারদের উদ্দেশে তিনি স্মরণ করিয়ে দেন, ভোটকেন্দ্রে প্রবেশের সময় কোনোভাবেই মোবাইল ফোন সঙ্গে নেওয়া যাবে না।
ইসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সফল হবে বলে কমিশন আশাবাদী। বাড়তি নিরাপত্তা ও প্রযুক্তির ব্যবহারের ফলে এবারের নির্বাচনে ভোট জালিয়াতি বা বিশৃঙ্খলার কোনো সুযোগ থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং তার ফলাফল দ্রুততম সময়ে জাতির সামনে উপস্থাপন করা হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








