জাতীয়


মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ চিকিৎসার পর জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন, রবিবার

মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ চিকিৎসার পর জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু

ছবি: সংগৃহীত


চব্বিশের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ চিকিৎসার পর মারা গেছেন জুলাই যোদ্ধা শহীদ আশরাফুল। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স–এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার মিরপুর–১০ এলাকায় আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। গুরুতর আহত অবস্থায় প্রথমে দেশে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ৪ ফেব্রুয়ারি তাঁকে দেশে ফিরিয়ে এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের আইসিইউতে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে আজ তিনি মারা যান।

 

আশরাফুলের মৃত্যুর খবরে তাঁর পরিবার ও সহযোদ্ধাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁকে জুলাই গণঅভ্যুত্থানের একজন সাহসী যোদ্ধা হিসেবে স্মরণ করছেন আন্দোলনে অংশ নেওয়া অনেকেই।

 

এদিকে আশরাফুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবার–এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তিনি তারেক রহমান–এর পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান। একই সঙ্গে দাফনকার্য সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা এবং ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

 

জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে আশরাফুলের এমন মৃত্যু আন্দোলনের সহযোদ্ধাদের মধ্যে নতুন করে বেদনা ও ক্ষোভের জন্ম দিয়েছে।


সম্পর্কিত

গুলিবিদ্ধজুলাই যোদ্ধা

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।