জাতীয়


ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের গুরুতর আহত, পুলিশের বাধার মুখে শতাধিক আহত


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের গুরুতর আহত, পুলিশের বাধার মুখে শতাধিক আহত

ছবি: সংগৃহীত


রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাত্রার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বাধার মুখে পড়েন। পুলিশের ছত্রভঙ্গের চেষ্টা করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করা হয়। এ ঘটনায় মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুরুতর আহত হন এবং অন্তত শতাধিক কর্মী আহত হয়েছেন।

 

আন্দোলনকারীরা জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাস্তায় নামেন। ইনকিলাব মঞ্চ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে ফেসবুকে জানায়, সংগঠনের নেত্রী জুমাকে এবং শহীদ ওসমান হাদির স্ত্রীকেও আঘাত করা হয়েছে।

 

মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত কোনো জমায়েত হবে না। পাশাপাশি আন্দোলনকারীদের চিকিৎসা শেষে আবার রাজপথে ফিরে আসার ঘোষণা দিয়েছেন এবং নিরাপদ থাকার আহ্বান দেওয়া হয়েছে।


সম্পর্কিত

ইনকিলাব মঞ্চজাবেরআহত

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।