জাতীয়


পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ভুখা মিছিল, প্রধান উপদেষ্টার বাসভবনে ১৪৪ ধারা জারি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ভুখা মিছিল, প্রধান উপদেষ্টার বাসভবনে ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত


ঢাকার যমুনা এলাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেন।

 

সকাল থেকে সরকারি কর্মচারীরা ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ভুখা মিছিল শুরু করেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন। তবে ১০ মিনিটের মধ্যে পুলিশ তাদের সরিয়ে দেয়। সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহারের পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়।

 

কিছু সময় পর আন্দোলনকারীরা পুনরায় যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে দফায় দফায় সংঘর্ষ ঘটে। বেলা ১১:৩০ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে চলমান আন্দোলন ও সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

 

উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং ১৪৪ ধারা জারির তথ্য দেন। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করতে যমুনা, কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


সম্পর্কিত

পে-স্কেল১৪৪ ধারা জারিপ্রধান উপদেষ্টা

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।