জাতীয়


কারাফটকে স্ত্রী–সন্তানের মরদেহ দেখানো নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার

কারাফটকে স্ত্রী–সন্তানের মরদেহ দেখানো নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

ছবি: সংগৃহীত


বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে প্যারোলে মুক্তি না দিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে তার স্ত্রী ও নয় মাস বয়সী সন্তানের মরদেহ দেখানোর ঘটনায় ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তাদের অবস্থান তুলে ধরা হয়।

 

এর আগে সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকেও এ ঘটনায় একটি ব্যাখ্যা দেওয়া হয়।

 

‘স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য’ শীর্ষক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত আবেদন করা হয়নি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদ্দামের পরিবারের মৌখিক অভিপ্রায়ের ভিত্তিতেই জেলগেটে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মানবিক দিক বিবেচনায় যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে এমন যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

 

বিজ্ঞপ্তির শেষাংশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে বলেছে, বিভিন্ন গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার সমুন্নত রাখবে।

 

উল্লেখ্য, স্ত্রী ও শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যুর পর সাদ্দামকে প্যারোলে মুক্তি না দিয়ে কারাফটকে মরদেহ দেখানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ব্যাখ্যা দেওয়া হলো।

 
 

সম্পর্কিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।