জাতীয়


নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে: সেনাপ্রধান


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার

নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে: সেনাপ্রধান

ছবি: সংগৃহীত


সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’কে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি দায়িত্ব পালনের সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর কো-অর্ডিনেশনের জন্য দিকনির্দেশনা দেন।

 

গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি ও চ্যালেঞ্জ তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এবং অন্যান্য ঊর্ধ্বতন প্রশাসনিক ও সামরিক কর্মকর্তা।

 

একই দিনে সেনাপ্রধান কুমিল্লায় বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সভায় নির্বাচনের সময় শান্তি, নিরাপত্তা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য সমন্বয় ও কার্যক্রম নিয়ে বিশেষভাবে আলোচনা হয়।

 

সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের গুরুত্বের ওপর জোর দেন। এছাড়া তিনি হেলিকপ্টারযোগে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পৌঁছে মোতায়নরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন, যা ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের অংশ।


সম্পর্কিত

সেনাপ্রধানসেনাবাহিনীনির্বাচন

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।