জাতীয়


১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের মানদণ্ড: প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৩ জানুয়ারি ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের মানদণ্ড: প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

ছবি: সংগৃহীত


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন দেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি স্থায়ী মানদণ্ড বা ‘বেঞ্চমার্ক’ হিসেবে বিবেচিত হবে।

 

শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তিনি বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশাবাদ ব্যক্ত করেন। দায়িত্ব গ্রহণের পর এটি রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ছিল।

 

অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন।

 

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, শ্রম আইনের সংস্কার, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক ইউনূস নির্বাচনের আয়োজনকে ‘উৎসবমুখর’ হিসেবে বর্ণনা করেন এবং আশা প্রকাশ করেন, এটি দেশে গণতান্ত্রিক সুস্থ ধারা গড়ে তুলবে।

 

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন অধ্যাপক ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং নির্বাচনে বিজয়ীদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের নতুন শ্রম আইনের প্রশংসা করে সংস্কারের বাস্তবায়নে সরকারের প্রচেষ্টা সাধুবাদ জানান।

 

বৈঠকে আঞ্চলিক রাজনীতি ও অর্থনৈতিক সহযোগিতা, ঢাকা-দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সদস্যপদ প্রক্রিয়া, সার্ক পুনরুজ্জীবিতকরণ, বাংলাদেশি পণ্য রপ্তানি, ভিসা বিধিনিষেধ ও রোহিঙ্গা শরণার্থী সহায়তা নিয়ে আলোচনা হয়।

 

এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এই আলোচনার মাধ্যমে ঢাকা ও ওয়াশিংটনের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।


সম্পর্কিত

নির্বাচনপ্রধান উপদেষ্টাঅধ্যাপক ইউনূস

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।