জাতীয়


চীনের সম্মতি মিললেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: উপদেষ্টা রিজওয়ানা হাসান


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৯ জানুয়ারি ২০২৬, ০১:২১ অপরাহ্ন, সোমবার

চীনের সম্মতি মিললেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: উপদেষ্টা রিজওয়ানা হাসান

দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে চীনের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় রয়েছে অন্তর্বর্তী সরকার। প্রকল্প-সংক্রান্ত প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে চীনের রাজধানী বেইজিংয়ে পাঠানো হয়েছে এবং অর্থায়ন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।

 

সোমবার (১৯ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদী এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

তিনি জানান, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল তিস্তা মহাপরিকল্পনার কারিগরি দিক, অর্থায়ন কাঠামো এবং বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে যাচাই-বাছাই করছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর চীন আনুষ্ঠানিক সম্মতি দিলে দেশের অন্যতম বৃহৎ এই উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে।

 

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা ও বন্যা নিয়ন্ত্রণে যুগান্তকারী পরিবর্তন আসবে। একই সঙ্গে পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে একটি বড় অগ্রগতি হবে।”

 

তিনি আরও বলেন, তিস্তা নদীকেন্দ্রিক এই মহাপরিকল্পনা শুধু পানি ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, জীবিকায়ন ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পর্কিত

উপদেষ্টারিজওয়ানা হাসানতিস্তা

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।