জাতীয়
ভোটকেন্দ্র মেরামত-সংস্কারে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ কোটি টাকার বেশি বরাদ্দ
.webp)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র মেরামত ও সংস্কারের জন্য দেশের ৯৪৭টি বেসরকারি স্কুল ও কলেজে ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের অংশ হিসেবে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীর পক্ষে হিসাবরক্ষণ কর্মকর্তা ও ডিডিও মো. আবু ছায়িদ চৌধুরীর সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ জানুয়ারির স্মারক অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলোর মেরামত ও সংরক্ষণ কাজ দ্রুত এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সে অনুযায়ী উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলীদের সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদফতরের পরিচালন বাজেটের আওতায় এই ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা সংশ্লিষ্ট ইউএনও ও নির্বাহী প্রকৌশলীদের বরাবর ব্যয় মঞ্জুরিসহ বরাদ্দ দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বরাদ্দকৃত অর্থ সুষ্ঠু ও স্বচ্ছভাবে ব্যয়ের জন্য পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে কমিটির সভাপতি থাকবেন ইউএনও এবং সদস্যসচিব হবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান (অধ্যক্ষ বা প্রধান শিক্ষক)। এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী।
অন্যদিকে, সিটি করপোরেশন এলাকায় কমিটির সভাপতি হবেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের জেলা বা মেট্রোর নির্বাহী প্রকৌশলী। সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান এবং সদস্য হিসেবে থাকবেন মেট্রোপলিটন থানা বা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী।
বরাদ্দ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে—
-
অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে
-
কেবল তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানেই অর্থ ব্যয় করা যাবে
-
ভোটকেন্দ্র মেরামত ও সংরক্ষণ কাজেই অর্থ ব্যবহার করতে হবে
-
সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে
-
ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে
-
পূর্ববর্তী বছরের বকেয়া বিল পরিশোধে এই অর্থ ব্যবহার করা যাবে না
বরাদ্দ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








