জাতীয়
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা কেন- ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার
.webp)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই, আগামী ১২ ফেব্রুয়ারি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে একটি গণভোট আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে নির্বাচিত সরকার জুলাই সনদ অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে। আর ‘না’ ভোট জয়ী হলে ভবিষ্যৎ সরকার এসব সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে না।
এই প্রেক্ষাপটে সরকার প্রকাশ্যেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে গণভোটের আয়োজক হয়েও সরকার কি একটি নির্দিষ্ট পক্ষের পক্ষে প্রচারণা চালাতে পারে?
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এক সাংবাদিক প্রশ্ন করেন, সরকার যখন গণভোটের আয়োজন করছে, তখন একই সরকার কীভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এ বিষয়ে সরকারের অবস্থান কী?
জবাবে শফিকুল আলম বলেন, এই বিষয়টি নিয়ে মতভেদ থাকতে পারে, তবে সরকারের অবস্থান পরিষ্কার। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলছি এই সরকার ‘হ্যাঁ’ ভোটের জন্য জনগণকে আহ্বান জানাবে।
প্রেস সচিব জানান, সরকারের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ইতিমধ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান তুলে ধরা হচ্ছে। পাশাপাশি সরকারের উপদেষ্টারাও এ বিষয়ে কথা বলছেন।
তিনি আরও বলেন, এই সরকার একটি সংস্কারমুখী সরকার। ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো প্রস্তুত করা হয়েছে, সেগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই গণভোটের আয়োজন করা হয়েছে।
শফিকুল আলম বলেন, “আমরা জনগণকে বলছি আপনারা যদি আর অপশাসন না চান, যদি স্বৈরাচারের পুনরাবৃত্তি না চান, তাহলে ‘হ্যাঁ’ ভোট দিন। চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতে। সরকারের দায়িত্ব ছিল জনগণের সামনে বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরা, আমরা সেটাই করছি।”
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








