জাতীয়


১০ ট্রাকের বহর নিয়ে ‘মার্চ ফর ইনসাফ’: শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের পথযাত্রা


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০৬ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার

১০ ট্রাকের বহর নিয়ে ‘মার্চ ফর ইনসাফ’: শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের পথযাত্রা

শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এই পথযাত্রা শুরু হয়।

 

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ১০টি পিকআপ ট্রাকের বহর নিয়ে অংশ নেন। শাহবাগ থেকে শুরু হওয়া ‘মার্চ ফর ইনসাফ’ সায়েন্সল্যাব–সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী ঘুরে সন্ধ্যায় আবার শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

 

পথযাত্রা চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল- ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘লাল-সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

 

কর্মসূচিতে অংশ নেওয়া শরিফুল ইসলাম বলেন, আমরা শহীদ হাদির বিচারের দাবিতে রাজপথে নেমেছি। হাদির বিচার কেন হবে না এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। সরকার কেন এখনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, সেটিও স্পষ্ট করতে হবে।

 

ইনকিলাব মঞ্চের নেতারা জানান, এই আন্দোলনের মাধ্যমে তারা রাষ্ট্র ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চান, যাতে দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত হয়।

 

ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি হলো-


১. খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো হত্যাচক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।


২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।


৩. ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।


৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

 

নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের আন্দোলন অব্যাহত থাকবে।

 
 

সম্পর্কিত

হাদি হত্যাইনকিলাব মঞ্চমার্চ ফর ইনসাফ

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।