জাতীয়


ঘুমিয়ে রেখে চলে গেলি বাবা’- রায়েরবাজারে জুলাই শহীদদের স্বজনদের কান্না


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার

ঘুমিয়ে রেখে চলে গেলি বাবা’- রায়েরবাজারে জুলাই শহীদদের স্বজনদের কান্না

দীর্ঘ দেড় বছর অপেক্ষার পর অবশেষে প্রিয় সন্তানের কবর খুঁজে পেলেন জুলাই আন্দোলনে শহীদ হওয়া কয়েকজনের স্বজনরা। সোমবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে যখন অজ্ঞাত শহীদদের কবর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়, তখন সেখানে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্য। কান্না, আহাজারি আর স্মৃতির ভারে মুহূর্তেই ভারী হয়ে ওঠে পুরো কবরস্থান।

 

যাত্রাবাড়ীতে আন্দোলনে শহীদ সোহেল রানার মা রাশেদা বেগম ছেলের কবরের সামনে দাঁড়িয়েই ভেঙে পড়েন। কাঁপা গলায় বলতে থাকেন, 

বাবা, তুই আমারে কিছুই বলে গেলি না। আমার পায়ে তেল মালিশ করে ঘুম পাড়াইয়া নিজে চলে গেলি। বাবা, আর তোরে পাইলাম না।

তার আহাজারিতে চোখ ভিজে ওঠে উপস্থিত সবার।

 

একইভাবে উত্তরা এলাকায় নিহত ফয়সাল সরকারের মা হাজেরা বেগম, মোহাম্মদপুরে নিহত মাহিমের মা জোসনা বেগম এবং মাহিমের স্ত্রী কবরের পাশে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে থাকেন। কেউ কবরে পানি ঢালছেন, কেউ মাটি ছুঁয়ে দেখছেন, কেউবা কবরে লাগানো ছোট গাছে হাত বুলিয়ে নিচ্ছেন প্রত্যেকের চোখেই জমে ছিল হারানোর দীর্ঘদিনের বেদনা।

 

সোমবার সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ এবং অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার উপস্থিতিতে এই কবর হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এক মাসের নিবিড় প্রচেষ্টায় রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত শহীদদের মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

 

শনাক্ত হওয়া জুলাই শহীদরা হলেন মাদারটেকে নিহত কাবিল হোসেন (৫৮), যাত্রাবাড়ীর মোহাম্মদবাগ এলাকার কাপড় ব্যবসায়ী সোহেল রানা (৩৮), উত্তরায় নিহত আসাদুল্লাহ (৩১), বাড্ডায় নিহত পারভেজ ব্যাপারী (২৩), যাত্রাবাড়ীতে নিহত রফিকুল ইসলাম (২৯), মোহাম্মদপুরে নিহত মাহিম (৩২), উত্তরায় নিহত ফয়সাল সরকার (২৬) এবং রফিকুল ইসলাম (৫২)। এছাড়া আরও একজন শহীদ জিলানির পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।

 

অনুষ্ঠানে সিআইডি প্রধান জানান, জুলাই ১৫ থেকে ৫ আগস্ট পর্যন্ত ১১৪টি কবর থেকে লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ ও প্রোফাইলিং করা হয়েছে। অজ্ঞাত শহীদদের পরিবারের আবেদনের ভিত্তিতেই এই পরিচয় শনাক্ত সম্ভব হয়েছে।

 

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ ডিসেম্বর বিশেষ প্রস্তুতি শেষে অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলনের কাজ শুরু করে সিআইডি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ড. লুইস ফনডেরিডারের সরাসরি দিকনির্দেশনায় এই ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।


সম্পর্কিত

জুলাই আন্দোলনরায়েরবাজারশহীদ

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।