জাতীয়


পাবলিক প্লেসে ধূমপানে ২ হাজার টাকা জরিমানা, পুলিশ করলে কী হবে?


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০২ জানুয়ারি ২০২৬, ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার

পাবলিক প্লেসে ধূমপানে ২ হাজার টাকা জরিমানা, পুলিশ করলে কী হবে?

পাবলিক প্লেসে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে কঠোর হচ্ছে সরকার। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ জারি করেছে, তাতে জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। নতুন বিধান অনুযায়ী, পাবলিক প্লেসে ধূমপান করলে আগের ৩০০ টাকার পরিবর্তে এখন ২ হাজার টাকা জরিমানা গুনতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

তিনি বলেন, বাংলাদেশে তামাক ও তামাকজাত দ্রব্যের কারণে সরকারি হিসাব অনুযায়ী প্রতিবছর এক লাখ তিন হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু হয়। এটি একটি বড় জনস্বাস্থ্য সংকট। জনস্বাস্থ্য সুরক্ষার জন্য এই অধ্যাদেশ একটি ঐতিহাসিক অর্জন। এর মাধ্যমে দেশে তামাক ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আমরা আশা করছি, বলেন তিনি।

 

প্রেস সচিব জানান, সংশোধিত আইনে পাবলিক প্লেসের সংজ্ঞা ও পরিধি আরও স্পষ্ট ও বিস্তৃত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ই-সিগারেটসহ ইএনডিএস, এইচটিপি, নিকোটিন পাউচের মতো উদীয়মান তামাকপণ্যের উৎপাদন, আমদানি, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

 

তিনি আরও জানান, প্যাকেটের ৭৫ শতাংশজুড়ে রঙিন স্বাস্থ্য সতর্কবার্তা বাধ্যতামূলক করা হয়েছে, যা আগে ছিল ৫০ শতাংশ। আইন প্রয়োগ জোরদার করতে জরিমানা ও কারাদণ্ড বাড়ানোর পাশাপাশি লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান যুক্ত করা হয়েছে।

 

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত জরিমানা আদায়ের দায়িত্ব থাকবে পুলিশকে। এ সময় এক সাংবাদিক জানতে চান, পাবলিক প্লেসে যদি পুলিশ সদস্যরাই ধূমপান করেন, সে ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে?

 

জবাবে প্রেস সচিব স্পষ্ট করে বলেন, আইন সবার জন্য সমান। যিনি আইন প্রয়োগ করবেন, তিনিও এর বাইরে নন। কেউ যদি আইন ভঙ্গ করেন সে সাধারণ নাগরিক হোক বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাকেও অবশ্যই আইনের আওতায় আনা হবে।

 

সরকারের এই অবস্থানকে তামাক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি কঠোর বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত

অন্তর্বর্তী সরকারধূমপানশফিকুল আলম

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।