জাতীয়


অপরাধীরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে- বিজিবিকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার

অপরাধীরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে- বিজিবিকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত ব্যবহার করে পালিয়ে যেতে না পারে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজিবির সক্ষমতা ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

 

তিনি বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত দিয়ে কোনোভাবেই মাদক দেশে প্রবেশ করতে দেওয়া যাবে না। এজন্য স্পর্শকাতর এলাকাগুলোতে আরও কঠোর নজরদারি ও সতর্কতা বাড়ানোর নির্দেশ দেন তিনি।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্ত ব্যবহার করে কোনো ধরনের অবৈধ পথে দেশীয় পণ্য বিদেশে পাচার হতে দেওয়া যাবে না। যারা চোরাকারবারি বা মাদক পাচারকারীদের সহায়তা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

 

বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শৃঙ্খলা, প্রশিক্ষণ ও কল্যাণ এই তিনটি বিষয় সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে। প্রশিক্ষণ ও শৃঙ্খলার ক্ষেত্রে কোনো আপস চলবে না। একই সঙ্গে অধীনস্থ কর্মকর্তা ও সদস্যদের কল্যাণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

 

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত-সংক্রান্ত সমস্যার সমাধানে কৌশলী ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ শতভাগ রক্ষা করতেই হবে। সীমান্তে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার ওপরও তিনি জোর দেন।

 

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর হয় সে লক্ষ্যে বিজিবিকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকালীন প্রস্তুতিতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতি একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে, আর সেই দায়িত্ব বাস্তবায়নে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সম্পর্কিত

স্বরাষ্ট্র উপদেষ্টাঅপরাধসীমান্ত

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।