জাতীয়


নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২২ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন, সোমবার

নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সাময়িকভাবে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেই এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর আগে গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় ২০ মিনিট ধরে চলা ওই বিক্ষোভে বাংলাদেশবিরোধী স্লোগান দেওয়া হয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

 

এ ঘটনা নিয়ে রোববার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন একটি কূটনৈতিক ও নিরাপদ এলাকায় অবস্থিত। সেখানে এ ধরনের চরমপন্থী গোষ্ঠীর উপস্থিতি কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি বলেন, এরা কীভাবে ওই এলাকায় প্রবেশ করল, সেটি অবশ্যই উদ্বেগজনক বিষয়।

 

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ওই ঘটনার পর থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার ও তাঁর পরিবার নিরাপত্তা ঝুঁকি ও হুমকি অনুভব করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কনসুলার সেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে যোগাযোগ রাখা হচ্ছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে হাইকমিশনের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।


সম্পর্কিত

দিল্লিভারতভিসা

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।