জাতীয়
ওসমান হাদি হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে যৌথবাহিনী পুলিশ, র্যাব ও বিজিবি ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, তার মা-বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তদন্তের স্বার্থে এবং গোপনীয়তা বজায় রাখতে এখনই ঘটনার মোটিভ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়, তবে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এর আগে ডাকসু, রাকসু, চাকসু ও জাকসু নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এসব নির্বাচন সফল হয়েছে। একইভাবে জকসু নির্বাচনও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাস ও দুষ্কৃতকারীদের দমনে গত ১৩ ডিসেম্বর থেকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালু করা হয়েছে। এই অভিযানে ২০ ডিসেম্বর পর্যন্ত ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪৩৭ রাউন্ড গুলি, ১৩৭ রাউন্ড কার্তুজ, ৬২টি দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভিত্তিক গ্রেপ্তারসহ মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০৫ জনে।
তিনি জানান, আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সম্পাদকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহে পোশাকশ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।
এ ছাড়া আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে অপারেশন ডেভিল হান্ট আরও জোরদার করা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনার নিরাপত্তা জোরদার, সারাদেশে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম বাড়ানো এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








