জাতীয়


পাল্টা মত দিয়েই প্রতিহত করতে হবে, সহিংসতা কোনোভাবেই যুক্তি হতে পারে না: রিজওয়ানা হাসান


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার

পাল্টা মত দিয়েই প্রতিহত করতে হবে, সহিংসতা কোনোভাবেই যুক্তি হতে পারে না: রিজওয়ানা হাসান

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, গণতন্ত্রের পথে এগোতে হলে মতবিরোধের জবাব দিতে হবে পাল্টা মতের মাধ্যমে, সহিংসতা বা আগুন দিয়ে নয়। এসব কোনোভাবেই যুক্তিসংগত হতে পারে না।

 

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগোচ্ছে। এমন সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের কোনো অবস্থান বা ভূমিকার সঙ্গে একমত না হলে সেটার প্রতিবাদ জানাতে হবে মত প্রকাশের মাধ্যমে। কিন্তু হামলা বা সহিংসতার কোনো জায়গা গণতন্ত্রে নেই।

 

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে বিবৃতি দিয়েছেন। সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ক্ষতিগ্রস্ত গণমাধ্যমগুলোর পাশে রয়েছে।

 

তিনি জানান, গণমাধ্যমের প্রতি সহমর্মিতা জানানো এবং তারা যেন স্বাধীন, সঠিক ও মুক্ত পরিবেশে কাজ করতে পারে, সে লক্ষ্যে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা সরেজমিনে বুঝতেই তিনি প্রথম আলো কার্যালয় পরিদর্শনে এসেছেন।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে পরিকল্পিত ও সংগঠিত হামলার শিকার হয় দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো। ওই রাতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়, যাতে পুরো ভবন ভস্মীভূত হয়ে যায়। একই রাতে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার কার্যালয়েও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সংহতি জানাতে ডেইলি স্টার কার্যালয়ে গেলে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তার ঘটনাও ঘটে।

 

একই রাতে ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা চালানো হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব হামলাকে ‘গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি কালো দিন’ হিসেবে আখ্যায়িত করে দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এসব ঘটনা স্বাধীন মতপ্রকাশ ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।


সম্পর্কিত

প্রথম আলোডেইলি স্টাররিজওয়ানা হাসান

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।