জাতীয়


প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: জড়িতদের পরিচয় শনাক্ত, গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন, রবিবার

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: জড়িতদের পরিচয় শনাক্ত, গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

 

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে হামলাকারীদের কিছু ছবি ও পরিচয় পাওয়া গেছে। সংশ্লিষ্টদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

 

ধর্ম উপদেষ্টা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে, তারা কোনোভাবেই ছাড় পাবে না। এ ধরনের হামলা অন্যায় ও গর্হিত অপরাধ এবং সরকার দৃঢ়ভাবে এসব অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

 

Related posts here

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। একই রাতে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত দ্য ডেইলি স্টার কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এতে দুটি সংবাদমাধ্যমের কার্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

এ ঘটনার পর দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। অনেকেই এই ঘটনাকে স্বাধীন ও পেশাদার গণমাধ্যমের ওপর সরাসরি হামলা হিসেবে দেখছেন এবং একে গণমাধ্যমের জন্য একটি কালো দিন বলে আখ্যা দিচ্ছেন।

 

ছায়ানট ভবনে হামলার প্রসঙ্গে প্রশ্নের জবাবে আ ফ ম খালিদ হোসেন বলেন, কোনো প্রতিষ্ঠান বা মানুষকে পুড়িয়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। সরকার কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেবে না এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ছাড়া ময়মনসিংহের ভালুকায় এক পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।


সম্পর্কিত

প্রথম আলোদ্য ডেইলি স্টার

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।